পাবনায় ছাত্র হ ত্যা মা ম লা য় ১৩৬ জনের নামে চার্জশীট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

পাবনায় ছাত্র হ ত্যা মা ম লা য় ১৩৬ জনের নামে চার্জশীট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৬:৩২:২০ অপরাহ্ন

পাবনায় ছাত্র হ ত্যা মা ম লা য় ১৩৬ জনের নামে চার্জশীট

সংগৃহিত


পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার ওসি (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বলেন, রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পাবনা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল জানান, তদন্ত কর্মকর্তা তাঁকে ফোনে চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এজাহারে ১০৩ জনের নাম ছিল। তদন্তে নতুন করে আরো ৩৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন আসামির স্বাভাবিক মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এজাহারের কারও নাম বাদ দেওয়া হয়নি।

গত বছরের ৪ আগস্ট দুপুরে শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানো হয়। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত ছিলেন।

এতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হন।

ঘটনার ছয় দিন পর, ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। এতে আবু সাঈদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। প্রায় এক বছর পর ওই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী