বোরকা পরে এসে জুয়েলার্স থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার চুরি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ PM

বোরকা পরে এসে জুয়েলার্স থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৫:৩৬:৪৪ PM

বোরকা পরে এসে জুয়েলার্স থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার চুরি

সংগৃহিত


রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলার্সে চুরি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকানে ঘটনাটি ঘটে। জুয়েলার্সের মালিকপক্ষের দাবি, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এ ছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।’

এদিকে, এ চুরির ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। ফুটেজটি বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করেন

জৈন্তাবার্তা / সুলতানা