চুয়াডাঙ্গায় ম দ পা নে ৬ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ PM

চুয়াডাঙ্গায় ম দ পা নে ৬ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৫ ১১:৩০:০৮ PM

চুয়াডাঙ্গায় ম দ পা নে ৬ জনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে মদপানে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া অসুস্থ হয়ে আলিম উদ্দিন নামে আরও এক দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এরপরই বিভিন্ন সময় একে একে ৬ জন মারা গেছেন। রোববার অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। আমরা বিষয়টি নিয়ে সবার বাড়িতে যাচ্ছি। বিস্তারিত পরে জানাবো। 

জৈন্তাবার্তা / মনোয়ার