বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার উদ্যোগে লিফলেট বিতরণ ও মি ছি ল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ PM

বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার উদ্যোগে লিফলেট বিতরণ ও মি ছি ল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ১২:২৩:০৪ AM

বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার উদ্যোগে লিফলেট বিতরণ ও মি ছি ল

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে প্রতিটি স্তরের নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে জননেতা এম ইলিয়াস আলীর আদর্শ লালন করে আমাদেরকে কাজ করে যেতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে। এজন্য ইলিয়াস পত্নী লুনার পক্ষ্যে নিরলসভাবে কাজ করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, এই আসনে অসহায় মানুষের সুখে-দুঃখে ইলিয়াস পত্নী লুনা পাশে রয়েছেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি জনগণের দল, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় লুনার বিজয় নিশ্চিত করতে হলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সম্পৃক্ততা অপরিহার্য।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের নাজিরবাজরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সিলেট-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস পত্নী লুনার উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন এবং নাজিরবাজার সহ আশপাশের কয়েকটি এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।

বিশ্বনাথ সদসর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পভেল এর পরিচালনায় পথ সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তামীমুল ইসলাম তামীম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ।

এসময় উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক আব্দুল মেমিন মামুন মেম্বার, বিএনপি নেতা আবুল কালাম রুনু, পৌর যুবদলের আহবায়ক শাহ আমীর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, তানভীর আহমদ, উপজেলা মহিলাদলের আহবায়ক বিলকিছ বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহিদ আহমদ, সদস্য তাজেখ আলী, আওলাদ মিয়া, আব্দুল হান্নান, সাইদুল ইসলাম, আব্দুল হামিদ রানা, বাবুল মিয়া, সাইদুল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খয়ের প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কী চান সিলেটবাসী
আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক