নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ, প্রজ্ঞাপন জারি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ, প্রজ্ঞাপন জারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১০:৫৩:৫৩ অপরাহ্ন

নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ, প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত


জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ৪ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে গ্রেড ১৪-এর এএসআই (নিরস্ত্র) পদে ৪ হাজার লোক অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেওয়া হলো। এসব পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে তৈরি হবে।

এতে আরো বলা হয়, অনুমোদিত পদগুলো হালনাগাদ করে সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদগুলো কার্যকর হবে।

১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী এসব পদ পূরণযোগ্য হবে বলে প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী