বৃষ্টির দেখা নেই, বাড়ছে গরম
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

বৃষ্টির দেখা নেই, বাড়ছে গরম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০১:৪২:২৭ PM

বৃষ্টির দেখা নেই, বাড়ছে গরম


মৌসুমি বায়ু বিদায়ের পর দেশব্যাপী বৃষ্টি কমে গেছে। অন্যদিকে দিনের তাপমাত্রা বেড়েছে। ভ্যাপসা গরমে নাকাল হচ্ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, বর্ষা বিদায় আর সাগরে লঘুচাপের প্রভাবে তাপমাত্রা বেড়ে গেছে। ফলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

বুধবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। দেশব্যাপী কোথাও বৃষ্টির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে যে লঘুচাপ ছিল সেটি দুর্বল হয়ে গেছে। এটি নিম্নচাপ পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা ছিল। আর এখন যে লঘুচাপ গুলো সৃষ্টি হচ্ছে, সবগুলো অগ্রসর হচ্ছে ভারতের দিকে। ফলে দেশে বৃষ্টি নেই।

চলমান ভ্যাপসা গরম কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াহিদ বলেন, এই মাসের শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি গিয়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তখন গরম কমতে পারে। এর আগ পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। এছাড়া ২৪ ঘণ্টায় সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি স্থলভাগ অতিক্রম করলে উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু