ভা র ত থেকে ফেরত দিয়েছে ৩১ বাংলাদেশি নাগরিক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

ভা র ত থেকে ফেরত দিয়েছে ৩১ বাংলাদেশি নাগরিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৩:৫৩:২৬ PM

ভা র ত থেকে ফেরত দিয়েছে ৩১ বাংলাদেশি নাগরিক

ফাইল ফটো


বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আটক হওয়া ৩১ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারত। চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক এই ৩১ বাংলাদেশি নাগরিককে ভারতের গেদে ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান জানান, ফেরতপ্রাপ্তরা ভারতের জেলখানায় বন্দি ছিলেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু রয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু