মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি, গ্রে ফ তা র ১
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ AM

মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি, গ্রে ফ তা র ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৫:২৫:২২ PM

মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি, গ্রে ফ তা র ১

সংগৃহিত


ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা ১২ নং সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে ডামি রাইফেলসহ তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু ব্যক্তি তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।  

তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় শনিবার (২৫ অক্টোবর) গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু