ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ৫ দিন বৃষ্টির আভাস
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ AM

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ৫ দিন বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১২:৪৮:২৩ PM

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ৫ দিন বৃষ্টির আভাস

প্রতীকী ছবি


বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গতকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘মোন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম; যার অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোন্থা বাংলাদেশের দিকে নয়, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকায় সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের কোথাও কম, কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে, আর বুধবার থেকে এর পরিমাণ বাড়বে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল। দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু