স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর মৃ ত্যু দ ণ্ড
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর মৃ ত্যু দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৬:৪১:১০ PM

স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর মৃ ত্যু দ ণ্ড

পতীকী ছবি


চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যা দায়ে স্বামীকে মৃতৃদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার আসান মল্লিকের ছেলে। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বিবরণে জানা যায়, আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে ২০১৪ সালের ২৭ নভেম্বর যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে গৃহবধূ লাইলী সুলতানা কুমকুমকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় কুমকুমের বাবা আলমডাঙ্গার পারদূর্গাপুরের সামসুল জোয়ার্দ্দার, কুমকুমের স্বামী শুকুর আলী, শ্বশুর আসান মল্লিক ও শাশুড়ি সাহেদা খাতুনকে আসামি করে আললমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান শুকুর আলীসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুকুর আলীকে মৃত্যদণ্ড এবং অন্য দুই আসামিকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু