সংগৃহিত
পূর্বাঞ্চল রেলপথের দুটি স্টেশনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩৬টি টিকিটসহ দুই চিহ্নিত কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
এতে বলা হয়, আখাউড়া রেল সেকশনের আজমপুর রেলওয়ে স্টেশনে বুধবার রাত ৮টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় আন্তঃনগর ট্রেন যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় আজমপুর রেলওয়ে স্টেশনের চিহ্নিত টিকিট কালোবাজারি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৪৩) এবং একই এলাকার মুসা মিয়া (৫৯)।
অপরদিকে, আখাউড়া রেলওয়ে থানা পুলিশের অধিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চিহ্নিত টিকিট কালোবাজারি সৈয়দ নিয়াজ ওরফে আবু ওরফে আবুইল্যা (৩৪) ও মোস্তাকিম (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয় রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, পৃথক দুটি অভিযানে চিহ্নিত ওই ৪ টিকিট কালোবাজারির কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩৬টি আসনের টিকিট উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে টিকিট বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




