নরসিংদীতে দুই ভাইকে কু পি য়ে হ ত্যা র ঘটনায় মা ম লা, গ্রে ফ তা র ৩
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

নরসিংদীতে দুই ভাইকে কু পি য়ে হ ত্যা র ঘটনায় মা ম লা, গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৪:০১:৪৫ PM

নরসিংদীতে দুই ভাইকে কু পি য়ে হ ত্যা র ঘটনায় মা ম লা, গ্রে ফ তা র ৩

পতীকী ছবি


নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় এই মামলা দায়ের করেন নিহতদের মা জোসনা বেগম।

পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর আগের পাওনা ১৭শ' টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবি করার ঘটনায় চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন দুই ভাই। নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরবর্তীতে বাদী পক্ষের আরজির প্রেক্ষিটে নিহত দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। 

এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু