একাধিক হ ত্যা মা ম লা র পলাতক আসামি ব ন্দু ক সহ গ্রে প্তা র
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

একাধিক হ ত্যা মা ম লা র পলাতক আসামি ব ন্দু ক সহ গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৬:০৬:৪০ PM

একাধিক হ ত্যা মা ম লা র পলাতক আসামি ব ন্দু ক সহ গ্রে প্তা র

সংগৃহিত


কক্সবাজারের মহেশখালীতে দেশিয় তৈরি একটি বন্দুকসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. খোকন (৪০) একই এলাকার মৃত মনসুর আলম ওরফে রসুর ছেলে।

রোববার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার (ডিএসবি ) অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

অলক বিশ্বাস বলেন, ‘শনিবার রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. খোকনসহ কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হওয়ার খবর পায় পুলিশ। এতে পুলিশের একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ২/৩ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরি একটি বন্দুক।’

জেলা পুলিশের এ মুখপাত্র বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু