জুড়ীতে ভা*রতীয় গাঁ*জাসহ ৩ জন গ্রে*প্তার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ AM

জুড়ীতে ভা*রতীয় গাঁ*জাসহ ৩ জন গ্রে*প্তার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১২:৫৪:০৬ PM

জুড়ীতে ভা*রতীয় গাঁ*জাসহ ৩ জন গ্রে*প্তার


বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

বিজিবি জানিয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ৫২ বিজিবির অধীনস্থ জুড়ী বিওপি'র সহকারী পরিচালক মো. মাহফুজার রহমান পিবিজিএমএস এবং জুড়ী থানার এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি যৌথ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলার ধামাই চা-বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজা এবং নগদ ৬ হাজার ৩২০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ভারতীয় গাঁজাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালান ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি