চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ AM

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৪:১৯:০২ PM

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

ফাইল ফটো


চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ।

এদিন ভোরবেলা কুয়াশায় ঢাকা ছিল চারদিক। শিশিরে ভেজা দেখা গেছে ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরও বাড়তে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু