রাজনগরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ AM

রাজনগরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০২:১৮:৩৪ AM

রাজনগরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

যুবক গ্রেপ্তার


রাজনগরে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৩ জুন রাতে অভিযান চালিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে ধর্ষণের অভিযোগে সুজিত করকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজনগর থানা সূত্রে জানা যায়, সোমবার ১২ জুন দুপুরে টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের বকুল করের ছেলে সুজিত কর (১৯) একই গ্রামের প্রতিবেশী মানসিক রোগী কিশোরীকে চা খাওয়ানোর প্রলোভন দিয়ে চা দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনার পরদিন মঙ্গলবার ১৩ জুন ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ধর্ষিতা মেয়ের মায়ের করা অভিযোগটি রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশে অভিযুক্ত সুজিতকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র হাজরাকে দেয়া হয়।

মামলার বাদী ধর্ষিতা কিশোরীর মা অভিযোগে উল্লেখ্য করেছেন, তার নাবালিকা মেয়েটি মানসিক রোগে ভুগছিল। মেয়েটিকে প্রায় সময় একই গ্রামের প্রতিবেশী সুজিত কর চা দোকানে নিয়ে গিয়ে চা খাওয়তো।

ঘটনার দিন মেয়েটিকে চা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চা দোকানে নিয়ে যায়। এক পর্যায়ে মেয়েটিকে চা দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনা মেয়েটির পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁর মা বাদী হয়ে সুজিত করের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে রাজনগর থানা পুলিশ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী