গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা: কুলাউড়ায় ডিসি ইসরাইল হোসেন
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩২ AM

গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা: কুলাউড়ায় ডিসি ইসরাইল হোসেন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৭:৩৪:৪২ PM

গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা: কুলাউড়ায় ডিসি ইসরাইল হোসেন

ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম এবং ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি ইসরাইল হোসেন বলেন, ‘মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হয়েছেন। প্রশিক্ষণের ফল বাস্তবায়িত হলে ইউনিয়ন পরিষদের সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা গ্রামীণ জনগণের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘সকল অপরাধের মূলে রয়েছে মাদক। মাদক নির্মূল ও অপব্যবহার রোধে গণসচেতনতা বাড়াতে হবে। গণমাধ্যমকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় যারা মাটি ও টিলা কেটে পরিবেশ নষ্ট করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।’

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী।

সভাপতির বক্তব্যে ইউএনও মহিউদ্দিন বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ ও দায়িত্বশীল হয়েছেন। এর সুফল খুব দ্রুত জনগণ অনুভব করবে।’

উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। এর মধ্যে প্রথম হন হাজীপুর ইউনিয়নের আব্দুর রহমান খান, দ্বিতীয় কর্মধা ইউনিয়নের সেলিম আহমদ এবং তৃতীয় জয়চণ্ডী ইউনিয়নের সুশান্ত কুমার দাস। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যেও সনদপত্র বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর