ছবি:সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যে কর্মকর্তাদের রদবদল করা হয়েছে-
ডিআইজি মো. ইসরাইল হাওলাদার, শিল্পাঞ্চল পুলিশ → জিএমপি কমিশনার
মোহাম্মদ সারওয়ার আলম, পুলিশ সুপার, পিবিআই → গাইবান্ধা জেলা পুলিশ সুপার
মো. মারুফাত হুসাইন, পুলিশ সুপার, দিনাজপুর → ফরিদপুর জেলা পুলিশ সুপার
মো. মিজানুর রহমান, ডিএমপি → দিনাজপুর জেলা পুলিশ সুপার
এ এন এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ → পাবনা জেলা পুলিশ সুপার
গৌতম কুমার বিশ্বাস, ডিএমপি → হবিগঞ্জ জেলা পুলিশ সুপার
নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ জেলায় নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




