সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ নিয়ে স্বামী-স্ত্রীর মা রা মা রি, আ হ ত ৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ AM

সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ নিয়ে স্বামী-স্ত্রীর মা রা মা রি, আ হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৬:৫৭:৩১ PM

সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ নিয়ে স্বামী-স্ত্রীর মা রা মা রি, আ হ ত ৩

সংগৃহিত


সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল তুমুল মারামারি। আর তার জেরে হাসপাতালে যেতে হলো দুই পরিবারের তিনজনকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটেছে এই ঘটনা।

জানা যায়, ধূপগুড়ি এলাকার ডোমোহানি গ্রামে দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ মোট তিনজন আহত হয়েছেন। তাদের ধূপগুড়ি সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।

অভিযোগকারী রুবিনা জানান, স্বামী শাহজাহানের মোবাইল ফোন থেকে তিনি ইনস্টাগ্রামে তার এক সাবেক প্রেমিকার ছবিতে দেওয়া ‘লাভ রিঅ্যাক্ট’ ও নিয়মিত বার্তা আদানপ্রদানের কথোপকথন দেখতে পান। বার্তাগুলোর ভাষা অনুপযুক্ত ছিল বলে দাবি করেন তিনি। এ নিয়ে রুবিনা তার স্বামীকে প্রশ্ন করলে বচসা শুরু হয় এবং তা পরে মারামারিতে রূপ নেয়।

এরপর রুবিনা তার কাছাকাছি থাকা বোন বিউটি পারভীনকে ফোনে জানান। বিউটি ঘটনাস্থলে গিয়ে বোনকে বাঁচাতে গেলে শাহজাহান তাকে ও তার পরিবারের সদস্যদেরও মারধর করেন বলে অভিযোগ। বিউটি দাবি করেন, শাহজাহানের বোন রাবেয়া তাকে বালতি ও কোদাল দিয়ে আঘাত করেন, ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

মারামারির সময় শাহজাহানের মা-ও আহত হন বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধূপগুড়ি থানায় অভিযোগ নথিভুক্ত হয়েছে, তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী