ঝিনাইদহের কালীগঞ্জ সড়ক দু র্ঘ ট না য় একজন নি হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ সড়ক দু র্ঘ ট না য় একজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৫:০২:২৮ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ সড়ক দু র্ঘ ট না য় একজন নি হ ত

পতীকী ছবি


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুক্তার হোসেন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ছোটশিমলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ইজিবাইকে করে মুক্তার হোসেনসহ কয়েকজন যশোরে চৌগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জে ছোটশিমলা গ্রামে পৌঁছালে হঠাৎ একটি কুকুর ইজিবাইকের সামনে চলে আসে। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরেই উল্টে যায়। পরে স্থানীয়র উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তারকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী