ভূ*মিকম্পে প্রা*ণ গেল ৩ পথচারীর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ভূ*মিকম্পে প্রা*ণ গেল ৩ পথচারীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০২:০৩:০২ অপরাহ্ন

ভূ*মিকম্পে প্রা*ণ গেল ৩ পথচারীর

ছবি : সংগৃহীত


ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন পথচারী নিহত হয়েছেন। বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার ঘোষ। তিনি জানান, নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। 

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী