ভূ*মিকম্পের প্রভাবে বন্ধ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ AM

ভূ*মিকম্পের প্রভাবে বন্ধ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৩:০৬:৩৭ PM

ভূ*মিকম্পের প্রভাবে বন্ধ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র

ছবি : সংগৃহীত


ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

এতে বলা হয়, ভূমিকম্পের কারণে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পিডিবি।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মাঝারি এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বড় ধরনের ভবন ধসের ঘটনা না ঘটলেও বহু ভবন, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক