গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্র তা র ণা, আ ট ক ১
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্র তা র ণা, আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৬:০৪:৪৩ PM

গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্র তা র ণা, আ ট ক ১

সংগৃহিত


গাইবান্ধার গোবিন্দগঞ্জে 'শয়তানের নিশ্বাস' কৌশল ব্যবহার করে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে জানায় পুলিশ।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকালে কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট রয়েছে দাবি করে, পরীক্ষা করার কথা বলে টাকা নেয় এবং কৌশলে ১৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা পড়লে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ জানান, সকালে রফিকুলকে আবারও শাখায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হয়। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন বলেন, রফিকুল আমাকে বলে— ব্যাংক নাকি মাঝে মাঝে জাল নোট দেয়, তাই পরীক্ষা করা দরকার। তার কথায় বিশ্বাস করে টাকা দিই। পরে দেখি ১৪ হাজার টাকা নেই। মনে হয়েছে সে নিশ্বাস জাতীয় কিছু দিয়ে আমাকে বিভ্রান্ত করেছিল।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তিনি বিভিন্ন ব্যাংক শাখায় ঘুরে সুযোগমতো গ্রাহকদের 'শয়তানের নিশ্বাস' কৌশলে অসহায় বানিয়ে টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, রফিকুলকে আটক করার পর তার বিরুদ্ধে আরও প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। সম্প্রতি বগুড়ার সোনালী ব্যাংক, পিএলসি শাখা থেকেও গোবিন্দগঞ্জের এক স্কুল শিক্ষক আইয়ুব হোসেন মাস্টারের কাছ থেকে ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক