টানা ক*র্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, বন্ধ ক্লাস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

টানা ক*র্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, বন্ধ ক্লাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:৫৭:১৯ PM

টানা ক*র্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, বন্ধ ক্লাস

ছবি : সংগৃহীত


পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। এতে দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে আবারো ক্লাস বন্ধ হয়ে গেছে।

এর আগে ৯ নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা।

দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় আবারো কর্মবিরতির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এবারের কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ নভেম্বর সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালনের পর ২৫ নভেম্বর থেকে টানা তিনদিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক