যশোরে অ ভি যা ন চালিয়ে যুবদল নে*তা আ ট ক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

যশোরে অ ভি যা ন চালিয়ে যুবদল নে*তা আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৪:৪৩:১২ PM

যশোরে অ ভি যা ন চালিয়ে যুবদল নে*তা আ ট ক

সংগৃহীত ছবি


যশোরে বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শহরের রায়পাড়া এলাকায় এই অভিযান চালায় যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ। আটক যুবদল নেতার নাম আল মাসুদ রানা। তিনি শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ‘মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারি রানার বাড়িতে বোমা-অস্ত্র রাখা আছে। খবর পেয়ে সকাল সাড়ে ছয়টায় রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ। রানাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা- তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক