রাতে টঙ্গীতে স ড় ক দু র্ঘ ট না, নি হ ত কৃত্তিবাস দাস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

রাতে টঙ্গীতে স ড় ক দু র্ঘ ট না, নি হ ত কৃত্তিবাস দাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৪:০৮:২৭ PM

রাতে টঙ্গীতে স ড় ক দু র্ঘ ট না, নি হ ত কৃত্তিবাস দাস

সংগৃহীত ছবি


গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। পেশায় ব্যবসায়ী কৃত্তিবাস ঢাকার মোহাম্মদপুরে সপরিবারে থাকতেন।রাতেই হাসপাতাল থেকে থানার এসআই মোসাব্বির হোসেন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। 

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ব্যবসার কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার বাসায় ফিরছিলেন কৃত্তিবাস দাস। রাতে ওই এলাকার লোকজন রাস্তার পাশেই তার নিথর দেহ ও ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক