ডেঙ্গুতে ৭ মৃ ত্যু, হাসপাতালে ৫৬৭
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ AM

ডেঙ্গুতে ৭ মৃ ত্যু, হাসপাতালে ৫৬৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৬:৪১:৫৪ PM

ডেঙ্গুতে ৭ মৃ ত্যু, হাসপাতালে ৫৬৭

প্রতীকী ছবি


দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ এবং চারজন নারী।

এই সাতজনের একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুইজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭৭ জন, যাদের মধ্যে ১৯৬ জন পুরুষ ও ১৮১ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন, যার মধ্যে ৫৭ হাজার ৮৩৯ জন পুরুষ ও ৩৪ হাজার ৯৪৫ জন নারী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক