আদালতের সামনে গু*লি করে ২ জনকে হ*ত্যা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

আদালতের সামনে গু*লি করে ২ জনকে হ*ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৩:০৮:২২ PM

আদালতের সামনে গু*লি করে ২ জনকে হ*ত্যা

ছবি : সংগৃহীত


খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম ফজলে রাব্বি রাজন (২৮) ও হাসিব (২৯)। তাদের মধ্যে হাসিব নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। আর রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। তারা খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, রবিবার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, রাজন ও আতিক আদালত থেকে বের হয়ে আসলে রাজনকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রাজন পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। পরে আতিককে গুলি করে দৃর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। আর হাসপাতালে আতিক মারা যান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক