টাঙ্গাইলে বাবাকে হ ত্যা য় ছেলের মৃ ত্যু দ ণ্ড
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাবাকে হ ত্যা য় ছেলের মৃ ত্যু দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৫:০১:১২ অপরাহ্ন

টাঙ্গাইলে বাবাকে হ ত্যা য় ছেলের মৃ ত্যু দ ণ্ড

সংগৃহিত


টাঙ্গাইলের সখিপুরে বাবাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে বাবা আব্দুস সামাদকে নৃশংসভাবে হত্যা করেন তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনার পর নিহতের ভাই আবদুর রশিদ সখিপুর থানায় হত্যা মামলা করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। আসামিকে গ্রেফতারের পর আদালতে সব সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ ঘটনার প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হওয়ায় বিচারক ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের মাঝে স্বস্তির সঞ্চার হয়। রাষ্ট্রপক্ষ জানায়, এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী