একই রাতে দুই সরকারি কার্যালয়ে অ গ্নি সং যোগ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ AM

একই রাতে দুই সরকারি কার্যালয়ে অ গ্নি সং যোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৩:৪৩:১০ PM

একই রাতে দুই সরকারি কার্যালয়ে অ গ্নি সং যোগ

সংগৃহিত


মাগুরা শহরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে কার্যালয় দুটির জানালা ও দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে উভয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র, রেকর্ড রুমের নথি, নগদ স্ট্যাম্পসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং একাধিক কম্পিউটার পুড়ে গেছে। ঘটনার পর ভূমি অফিসের নাইটগার্ড দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে পুলিশ প্রথমে ঘটনার খবর পায়। ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমি অফিস কিংবা সাব রেজিস্ট্রি কার্যালয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) এ ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই মামলা দায়ের করা হবে।’এদিকে এ ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক