দেশসেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হলেন সিলেটের এডভোকেট মামুন হোসেন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ AM

দেশসেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হলেন সিলেটের এডভোকেট মামুন হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৯:৫২:৫৬ PM

দেশসেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হলেন সিলেটের এডভোকেট মামুন হোসেন

ছবি: জৈন্তা বার্তা


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে দেশসেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক ও সিলেট অলটাইম নিউজ ডটকমের উপদেষ্টা এডভোকেট মো. মামুন হোসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ট্রেনিং কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এডভোকেট মামুন হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। তিনি বলেন-

‘স্বেচ্ছাসেবকরা মানবতার নীরব যোদ্ধা। দুর্যোগ, দুর্ঘটনা বা যে কোনো মানবিক সংকটে তারা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ান। মামুন হোসেন সেই ত্যাগী মানুষের একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তার দীর্ঘদিনের নিষ্ঠা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আমরা তাকে ‘দেশসেরা স্বেচ্ছাসেবক’ পুরস্কার দিতে পেরে গর্বিত।’

সম্মাননা প্রাপ্তির পর এডভোকেট মো. মামুন হোসেন বলেন- ‘এই পুরস্কার শুধু আমার নয়; যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন-এই সম্মান তাদের সবার। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান