ছবি:সংগৃহীত
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরে র্যালি ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ দস্তেগীর।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল।
স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এনসিপি নেতা আফজাল হোসেন, জুড়ী বিদ্যুৎ সরবরাহ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি সদস্য আবুল কাশেম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, উপজেলা তথ্যআপা প্রকল্পের তথ্যসেবা সহকারী মিনতী দেবী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুজাউদ্দৌলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নান্টু দত্ত, সোহেল আহমদ, প্রতিভা রানী দে, সাবিত্রী চৌহান, তাহমিনা আক্তার মিলিসহ আরও অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




