মৌলভীবাজারের দুই উপজেলায় শনিবার বিদ্যুৎ থাকবে না
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ PM

মৌলভীবাজারের দুই উপজেলায় শনিবার বিদ্যুৎ থাকবে না

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৩:০৮:০৯ PM

মৌলভীবাজারের দুই উপজেলায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন বিদ্যুতের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব ফিডার বন্ধ থাকবে। ফলে কুলাউড়া ও জুড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

জৈন্তা বার্তা/আরআর