ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ AM

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ১০:০৮:০৬ PM

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি:সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তাহিরপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি সুনামগঞ্জ এক আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন,‘একটি মহল দেশের বাইরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়, যা দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার অংশ। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারাই এ ধরনের হত্যার সঙ্গে জড়িত। হাদীর উপর গুলি বর্ষণ সেই ষড়যন্ত্রেরই অংশ। এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানাই।’

প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আশরাফুল আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সোহাগ মিয়া, আতিকুর রহমান, শাহিন মিয়া, নূর মিয়া, সজল সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা রাহুল, রাব্বী, অহি, জানেস, শাওন ইসলাম প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান