হাদিকে গু*লি: সুনামগঞ্জে বি*জিবির সতর্কতা বৃদ্ধি
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ AM

হাদিকে গু*লি: সুনামগঞ্জে বি*জিবির সতর্কতা বৃদ্ধি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০২:৩৮:৪৫ PM

হাদিকে গু*লি: সুনামগঞ্জে বি*জিবির সতর্কতা বৃদ্ধি

ছবি : সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করতে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়কের নির্দেশে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা, লাফার্জ, বাংলাবাজার, লুভিয়া বিজিবি ক্যাম্পসহ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টা থেকে বিজিবির সব ক্যাম্পে সীমান্ত টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। অভিযুক্ত ব্যক্তি যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্তফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের জন্য সীমান্তবর্তী এলাকার সব নাগরিককে সজাগ থাকতে হবে। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান