মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ AM

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৫:২৩:৫৮ PM

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সংগৃহিত


সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।রবিবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ।এর আগে, ফল চূড়ান্ত করতে সভায় বসেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ওএমআর মেশিনে খাতা মূল্যায়ন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের কলেজ নির্ধারণ করা হয়েছে।

গত শুক্রবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন ও মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৮.২২ শতাংশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক