তাহিরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ PM

তাহিরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৬:৩৭:৩১ PM

তাহিরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি:নিজস্ব


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসান মানিক  বলেন,শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছিল, যাতে এ দেশ মেধাশূন্য হয়ে পড়ে। কিন্তু তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা আমাদের দেশ গঠনে প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তাঁদের স্মরণে আমাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।’আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সহ 

উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক