কলম্বিয়ায় স্কুল বাস খাদে, নি হ ত ১৭
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ AM

কলম্বিয়ায় স্কুল বাস খাদে, নি হ ত ১৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৩:৫১:৪৮ PM

কলম্বিয়ায় স্কুল বাস খাদে, নি হ ত ১৭

সংগৃহিত


কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ জন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।এতে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, রোববার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে রেমেদিওস ও সারাগোসার সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসচালকও আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান। তিনি বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীর সমুদ্রে ভ্রমণে গিয়েছিল।তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময় পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর।’

উল্লেখ্য, তদন্ত শুরু হলেও এখনো দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত বছর কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী