মেহেরপুরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জ রি মা না
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ AM

মেহেরপুরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৫:১৭:৩১ PM

মেহেরপুরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জ রি মা না

সংগৃহিত


মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে আকমল স্টোরের স্বত্বাধিকারী আকমল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এসএস ফার্মেসির স্বত্বাধিকারী মফিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, গাংনী সেনাবাহিনী ক্যাম্পের সদস্য এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক