সুনামগঞ্জ সীমান্তে যুবকের মরদেহ উ দ্ধা র, আ ট ক ১
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৩ AM

সুনামগঞ্জ সীমান্তে যুবকের মরদেহ উ দ্ধা র, আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৩:৪৪:৩২ PM

সুনামগঞ্জ সীমান্তে যুবকের মরদেহ উ দ্ধা র, আ ট ক ১

সংগৃহীত ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের কালাটেক বস্তি এলাকা থেকে আহাদ মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলায় নজরুল (৩৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন।

নিহত আহাদ মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রঘারপাড় (বন্ধুয়া বাড়ি) গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে। আর আটক নজরুল একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত হাজি আতাউর রহমানের পুত্র।

নিহতের বড় ভাই আব্দুল কাইয়ুম জানান, রোববার বিকেলে সহপাঠীদের ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হন আহাদ মিয়া। এরপর রাতেও তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে জানতে পারেন, বাড়ির খানিকটা উত্তরে একটি জমিতে রাত আনুমানিক ১টার দিকে আহাদ মিয়ার সঙ্গে রমজান, নজরুল ও আরও এক ব্যক্তির ধস্তাধস্তি হয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

স্থানীয়দের ভাষ্যমতে, আহাদ মিয়া গরু-মহিষের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তিনি আততায়ীদের হাতে নিহত হয়ে থাকতে পারেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এ তথ্যটি সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা