ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ AM

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ১০:০৩:৩৮ PM

ছাতকে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার মাধবপুরস্থ শিখা সতেরোতে সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। শিখা সতেরোতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
পুলিশ বাহিনীর পক্ষে  সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়ারা সার্কেল শেখ মোহাম্মদ মোরসালিন, উপজেলা মুক্তিযোদ্ধা দের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক সুমন কুমার চৌধুরীর নেতৃত্বে ধারণস্থ জয়কলস হাইওয়ে থানা পুলিশ, আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ি, ছাতক পৌরসভা প্রশাসক, তৌফিক হোসেন খানের নেতৃত্বে উপজেলা কৃষি অফিস, আনসার ভিডিপি, ছাতক পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতকে কর্মরত সাংবাদিকদের পক্ষে কাজী রেজাউল করিম রেজা, সাকির আমীন, খালেদ মিয়া, ফজল উদ্দিন ও দিলোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় ছাতক থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল কলেজের বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাবদলসহ ছাত্র-ছাত্রীরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. সফিউর রহমান ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদের যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
 এর আগে অনুষ্ঠান শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আমীন উদ্দিন ও গীতা পাঠ করেন অরুণ অধীকারি। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শান্তির পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শন আমিনুল ইসলাম সরকার। ছাতকে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল-উত্তরপূর্বের শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক ইনকিলা-দৈনিক শ্যামল সিলেটের কাজী রেজাউল করিম রেজা, দৈনিক কালবেলা-একাত্তরের কথার সাকির আমীন, দৈনিক মানবকন্ঠ-সিলেট তথ্যানুসন্ধান'র  খালেদ মিয়া, দৈনিক যায়যায়দিন-যুগভেরির সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক ভোরের চেতনার ফজল উদ্দিন, এশিয়ান টেলিভিশন-নিউজ ওয়ান'র এ আর সায়েম ও দৈনিক দেশবার্তা নিউজের দিলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাহাঙ্গীর আলম, কমলেশ চক্রবর্তী অপু, নবজ্যোতি চক্রবর্তী মোহন প্রমূখ। এসময় উপজেলা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ