ঈশ্বরদীতে জমি কাটাকে কেন্দ্র করে বি এ ন পি নেতা খু*ন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ AM

ঈশ্বরদীতে জমি কাটাকে কেন্দ্র করে বি এ ন পি নেতা খু*ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৬:১৭:৪৩ PM

ঈশ্বরদীতে জমি কাটাকে কেন্দ্র করে বি এ ন পি নেতা খু*ন

সংগৃহীত ছবি


পাবনা জেলারঈশ্বরদীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৪৮) নিহত হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।জানা গেছে, নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। পাবনা জেলার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। এ বিষয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজন লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে কথাবার্তার একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত লোকজনকে সরে যেতে বলেন। তারা চলে না গেলে পুনরায় গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান বলেন, ‘পারিবারিক বিরোধের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এ ঘটনা ঘটে। বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক