সুনামগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে নি*হত ১
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৩ AM

সুনামগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে নি*হত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০১:৩৩:২৪ PM

সুনামগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে নি*হত ১

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন সরদার (৫৫)। তিনি সাকিতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই আজিমুল ইসলাম সরদার (৬০)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, বুধবার বিকেলে সাকিতপুর গ্রামে সাইদুর রহমান ও শাহিনুর রহমান নামের দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় একজন অন্যজনকে ‘চোর’ বলে গালি দেন। এর জেরে সাইদুর ও শাহিনুরের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যায় শাহিনুরের চাচা ইসলাম উদ্দিন স্থানীয় বাজার থেকে সাকিতপুরে বাড়িতে ফিরছিলেন। পথে ইসলাম উদ্দিনকে মারধর করেন সাইদুর রহমানের লোকজন। খবর পেয়ে ইসলাম উদ্দিনের ভাই আজিমুলসহ কয়েকজন ঘটনাস্থলে যান।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইসলাম উদ্দিন ও আজিমুল আহত হন। পরে তাঁদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে আজিমুলকে পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর