শাল্লায় প্রেসক্লাবের সভাপতি গ্রে*প্তার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM

শাল্লায় প্রেসক্লাবের সভাপতি গ্রে*প্তার

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৩:১০:৩৫ PM

শাল্লায় প্রেসক্লাবের সভাপতি গ্রে*প্তার


সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি বাহাড়া ইউনিয়নের ডুমরা গ্রামের মৃত মাখন লাল দাসের ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে বাদল দাসকে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতে 'ডেভিল হান্ট' মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে শাল্লা থানার 'ডেভিড হান্ট' মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নবী হোসেন। তিনি বলেন, বাদল দাসকে 'ডেভিল হান্ট' মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাদল দাসের বড়ভাই বাবুল দাস বলেন, বাদলের নামে থানায় কোনো অভিযোগ ও মামলা নেই। তাকে বুধবার বিকেলে ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আমরাও থানায় যাই। আমাদেরকে বলা হয় কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। পরে রাতে 'ডেভিল হান্ট' মামলায় আসামি করে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ আদালতে চালান করা হয়।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!
সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা