ছাতকে ‘ডেভি*ল হা*ন্ট’ অভি*যানে উলামালীগ নেতাসহ দুইজন গ্রে*ফ্তার
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ PM

ছাতকে ‘ডেভি*ল হা*ন্ট’ অভি*যানে উলামালীগ নেতাসহ দুইজন গ্রে*ফ্তার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৭:৪৪:৪১ PM

ছাতকে ‘ডেভি*ল হা*ন্ট’ অভি*যানে উলামালীগ নেতাসহ দুইজন গ্রে*ফ্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক থানার উদ্যোগে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে উলামালীগের এক নেতাসহ দুইজন আসামিকে  গ্রেফ্তার করেছে পুলিশ।

 গ্রেফ্তারকৃতরা হলেন- মো. উরুন মিয়া (৬৫) ও হাসান আহমদ ওরফে দুদু মিয়া (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ছাতক থানার একটি দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের  গ্রেফ্তার করে।  গ্রেফ্তারকৃত মো. উরুন মিয়া ছাতক থানার এফআইআর নম্বর–১৫, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫-এর মামলার সন্দেহভাজন আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫ডি ধারায় দায়ের করা হয়। তিনি ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত মফিজ আলীর পুত্র। তার বাড়ি ঝিগলী (সঞ্জবপুর), ভাতগাঁও ইউনিয়ন, ছাতক উপজেলায়।

অপর  গ্রেফ্তারকৃত হাসান আহমদ ওরফে দুদু মিয়া ছাতক থানার এফআইআর নম্বর-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫-এর মামলার সন্দেহভাজন আসামি। একই আইনের ১৫(৩) ও ২৫ডি ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতক উপজেলা উলামালীগের সাংগঠনিক সম্পাদক। তার পিতা মো. নিজাম উদ্দিন এবং মাতা মোছা. দিলারা বেগম। তার বাড়ি নয়ালম্বাহাটি, কালারুকা ইউনিয়ন, ছাতক, সুনামগঞ্জ।

 ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  গ্রেফ্তারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম