চলতি সপ্তাহে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ AM

চলতি সপ্তাহে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০১:২৪:২৯ PM

চলতি সপ্তাহে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

ছবি : সংগৃহীত


দেশের নানা প্রান্তে আজ রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। সকাল ১০টার পর কিছুটা রোদের দেখা মিললেও দেশের অনেক এলাকায় তখনো কুয়াশার প্রভাব কাটেনি।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এ ধরনের কুয়াশা শীত মৌসুমে স্বাভাবিক হলেও আগামী কয়েক দিন এর তীব্রতা আরও বাড়তে পারে। এতে দিনের বেলায় সূর্যের আলো দেরিতে বা কম পরিমাণে পৌঁছাবে, ফলে শীত বেশি অনুভূত হবে। পাশাপাশি, চলতি সপ্তাহেই দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে; ১২ ডিগ্রি সেলসিয়াস। এর কাছাকাছি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, সেখানে পারদ নেমেছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। তবে এখনো দেশের কোথাও আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ শুরু হয়নি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে বলেন, শীতকালে কুয়াশার আধিক্য নতুন কিছু নয়। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ইতিমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দফা তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার নজির দেখা গেছে।

আবহাওয়ার পরিভাষায়, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে সেটি মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

সব মিলিয়ে, আগামী কয়েক দিন কুয়াশা ও শীত—দুটোরই দাপট বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক