ব্রাহ্মণবাড়িয়ায় বাস দু র্ঘ ট না য় ১১ আনসার সদস্য আ হ ত
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ AM

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দু র্ঘ ট না য় ১১ আনসার সদস্য আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৪:২০:২৬ PM

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দু র্ঘ ট না য় ১১ আনসার সদস্য আ হ ত

সংগৃহিত


ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয় থেকে আনসার সদস্যদের একটি দল বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় বাসে থাকা ১১ আনসার সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক