তাহিরপুর থেকে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের মনোনয়ন পত্র সংগ্রহ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪২ AM

তাহিরপুর থেকে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের মনোনয়ন পত্র সংগ্রহ

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৫:০২:২৫ PM

তাহিরপুর থেকে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের মনোনয়ন পত্র সংগ্রহ

নিজস্ব


সুনামগঞ্জ–১ আসন  তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর এলাকায়  বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) তাহিরপুর উপজেলা নির্বাহী 

কর্মকর্তার কার্যালয় থেকে  সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন আনিসুল হক।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আনিসুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ আনন্দঘন ভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।এখনো একটি চক্র নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।  “আমি সুনামগঞ্জের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।”

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহব্বায়ক রাখার উদ্দিন,  উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আবুল কালাম আজাদ, বাহিরে অপেক্ষমান শত শত নেতা কর্মী সমর্থক বৃন্দ।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব