ময়মনসিংহে মরদেহ পো ড়া নোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রি মা ন্ড
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ AM

ময়মনসিংহে মরদেহ পো ড়া নোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রি মা ন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৬:০৩:২২ PM

ময়মনসিংহে মরদেহ পো ড়া নোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রি মা ন্ড

সংগৃহিত


ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পোড়ানো চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত ১২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন। 

এর আগে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের আবেদন করা হলে, বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সাথে বেঁধে পোড়ানোর চেষ্টা চালানো হয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

অপরদিকে, আজ দুপুরে মোকামিয়াকান্দা গ্রামে শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময়, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক