মাধবপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ PM

মাধবপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০২:১৩:৫৪ PM

মাধবপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার, জাহাঙ্গীর আলম শামীম ও জালাল উদ্দিন লস্কর। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন লুৎফর রহমান।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফল অর্জনের জন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ